৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২২
শিরোনাম:

২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ২১৯, মৃত ৪

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫০ জন।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্বাস্থ্যমন্ত্রী জানান, মোট আক্রান্ত ১২৩১। ২৪ ঘন্টায় ১৭৪০ জনকে টেস্ট করা হয়েছে। এই পর্যন্ত ১৪৭৬৮ জনের টেস্ট করা হয়েছে। এ পর্যন্ত সারাদেশে ২০ টি ল্যাব তৈরি করা হয়েছে । নতুন সাতজনসহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ জন।

তিনি বলেন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। ঘর থেকে বাইরে গলে অবশ্যই মাস্ক পরুন। গাজীপুর, ময়মনসিংহ ও করোনীগঞ্জে আক্রান্তের সংখ্যা বাড়াছে । এজন্য সেখানে লকডাউন কঠোরভাবে কার্যকরের কথা জানানো হয়।

একই ব্রিফিংয়ে নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ৪ জনের মধ্যে ২ জনের বয়স ৭০ এর বেশি। যে চিকিৎসকের মৃত্যু হয়েছে তার বয়স ৫০ বছর। আরেকজনের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। এদের মধ্যে পুরুষ ৩ জন, নারী ১ জন।

নাসিমা সুলতানা জানান মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮৬৮টি। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭১ জন। বর্তমানে আছেন ৪৩৩ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।

বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ। এছাড়া এতে প্রাণ হারিয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭৫৪ জন। অন্যদিকে, সুস্থ হয়ে ঘরে ফিরে ফিরেছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৯৭ জন।

Loading