৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৯
শিরোনাম:

ঘর থেকে বেরিয়ে জরিমানা গুণলেন চিত্রনায়িকা তমা মির্জা

করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে সামাজিক দূরত্ব রক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দেশজুড়ে চলছে নানা ধরনের প্রচারণা। সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। এমনকি সন্ধ্যা ৬টার পর বাইরে বের হলেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। কঠোর অবস্থানে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Thank you for reading this post, don't forget to subscribe!

নির্ধারিত সময়ের পরে বের হওয়ার কারণে এবার জরিমানা গুণলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা।

বুধবার (১৫ এপ্রিল) মৌচাক মোড়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকাকে জরিমানা করেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সন্ধ্যা ছয়টার পর বের হওয়ার কারণে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘গতকাল একটি চ্যানেলে আমার একটি অনুষ্ঠানের রেকর্ড ছিল। সেটি শুরু হতে সময় লেগে যায়। রেকর্ড শেষ করে সন্ধ্যা ছয়টার একটু পর আমি আমার গাড়ি করে বাসায় যাচ্ছিলাম। মৌচাক মোড়ে ভ্রাম্যমাণ আদালত আমার গাড়িটিকে দাঁড় করায়। তারা জানতে চাইলে, আমি আমার শুটিংয়ের কথা বলি। সঙ্গে এও বলি সন্ধ্যার পর যেহেতু আমি বাহিরে, এটা আমার অপরাধ। আইন অমান্যের শাস্তি বা জরিমানা যা হবে আমি মেনে নেব।’ সূত্র: এনটিভি নিউজ, সময় নিউজ.

 

Loading