৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৭
শিরোনাম:

স্ত্রীর কথা না শুনলে হৃদরোগের ঝুঁকি বাড়ে

শিরোনাম শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন? কিন্তু হ্যাঁ এটাই সত্য। হৃৎযন্ত্রকে সুস্থ রাখার মোক্ষম উপায় হচ্ছে জীবনসঙ্গীর সঙ্গে কথা বলা। যদি ভালো থাকতে চান স্ত্রীর কথা শুনুন, তাঁর সঙ্গে সময় কাটান। গবেষকেদের পরামর্শ হচ্ছে, সময় বের করে নিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলুন। অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে পড়লেও কিংবা অবসন্ন হয়ে বিছানায় যেতে মন ছটফট করলেও স্ত্রীর সঙ্গে সময় কাটান, ইতিবাচক আলোচনা করুন।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্ত্রীর সঙ্গে কথাবার্তা আপনার হৃৎযন্ত্রকে সুস্থতা নিশ্চিত করবে। মার্কিন গবেষকেরা সাম্প্রতিক এক গবেষণায় দেখেছেন যে, সঙ্গীর সঙ্গে ইতিবাচক কথাবার্তায় হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়।

গবেষকেরা এই গবেষণার জন্য ২৮১ জন মধ্যবয়সী দম্পতির তথ্য বিশ্লেষণ করেছেন। গবেষকেরা দাবি করেছেন, আবেগ, শারীরিক সম্পর্ক প্রভৃতি বিষয়গুলোর সঙ্গে অন্তরঙ্গভাবে জড়িত থাকে ইতিবাচক কথাবার্তা । এ বিষয়গুলো স্বাস্থ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে লাইভ সায়েন্স সাময়িকীতে। গবেষক জোসেফ দাবি অবশ্য বলেছেন, পুরু ক্যারোটিড অ্যার্টেরিসের সঙ্গে ইতিবাচক সম্পর্কের যোগসূত্র থাকতে পারে। অবশ্য এটি কার্যকারণ জাতীয় কোনো সম্পর্ক নয়।

Loading