৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৯
শিরোনাম:

সততা ও সাহসই হচ্ছে শেখ হাসিনার শক্তির উৎস: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সঙ্কটের মধ্যেও সম্ভাবনা দেখতে পান।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, করোনা নিয়েও পুরনো নালিশের রাজনীতি শুরু করেছে বিএনপি। করোনা নিয়ে সরকার নাকি তথ্য গোপন করছে সরকার, কি গোপন করছে তা পরিস্কার ভাবে বলা উচিৎ ছিলো মির্জা ফকরুলের।

তিনি বলেন, করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ, এখানে তথ্য লুকোচুরির কোন বিষয় নেই। বর্তমান বিশ্বে তথ্য লুকোচুরির কথা হাস্যকর।

তিনি বলেন, এই সঙ্কট মোকাবিলায় সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, এটাই বিএনপির গাত্র দাহের কারণ।

বিএনপিকে এই দুর্যোগে ইতিবাচক রাজনীতি করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গুজব নির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করুন।

রমজান মাসে এক শ্রেণির মুনাফাখোর, মজুমদার বাজার স্থিতিশীল করতে চায়, সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে বলেও হুশিয়ার করেন ওবায়দুল কাদের।

করোনা যুদ্ধে যারা সাহসীকতার সাথে জীবন বাজি রেখে মাঠে কাজ করছে তাদেরও ধন্যবাদ জানান তিনি।

রোববার (২৬ এপ্রিল) সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

Loading