৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৯
শিরোনাম:

রাজধানীতে ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির সামনেই মৃত্যু

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ভাটারা এলাকায় একটি ফার্মেসিতে এই ঘটনা ঘটে। আব্দুর রশিদ নামের মৃত ওই ব্যক্তি ইউনাইটেড গ্রুপে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন বলে জানা গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ ও তার প্রতিষ্ঠান থেকে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। করোনাভাইরাসের কোনো সংক্রমণ তার শরীরে আছে কিনা আইইডিসিআরের মাধ্যমে পরীক্ষা করা হবে।

পুলিশ বলছে, তিনি হার্টের রোগী ছিলেন। আজ সকালেও চিকিৎসকের কাছে গিয়েছিলেন।

জানা যায়, দুপুরে ভাটারা থানার নতুন বাজার ১৬০ ফিট রাস্তার বিগ ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরে ওষুধ কিনতে যান ওই ব্যক্তি। হঠাৎই তিনি দোকানের ভেতরে অচেতন হয়ে পড়ে যান। এরপরই তার মৃত্যু হয়।

বিগ ফার্মার ম্যানেজার বিপ্লব বলেন, রশিদ একটা প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে এসে ওষুধ কিনছিলেন। সব ওষুধ দেয়ার পর আমরা হিসাব করছিলাম। এই সময় হুট করে তিনি মেঝেতে পড়ে যান এবং ছটফট করতে থাকেন। এর কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

বিপ্লব বলেন, তাকে বেশ অসুস্থ মনে হচ্ছিলো। যতটুকু জানতে পেরেছি তিনি ইউনাইটেড গ্রুপে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।

ভাটারা থানার ওসি মুক্তারুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি। তবে প্রাথমিকভাবে করোনার কোনো আলামত পাওয়া যায়নি। জানা গেছে, তিনি হার্টের রোগী ছিলেন। বুধবার সকালেও চিকিৎসকের কাছে গিয়েছিলেন।

Loading