সম্ভাব্য করোনার ওষুধ রেমিডিসিভির ক্লিনিকাল ট্রায়ালে ভালো ফল করেছে বলে জানান, যুক্তরাষ্ট্রের খ্যাতনামা অ্যালার্জি ও সংক্রমক রোগ বিশেষজ্ঞ। সিএনএন, ফক্স, এবিসি
Thank you for reading this post, don't forget to subscribe!হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে অ্যান্টনিও ফাউচি বুধবার সাংবাদিকদের বলেন, ‘আমরা বহু পরীক্ষা চালিয়ে দেখেছি, করোনা রোগীদের সারিয়ে তুলতে এখন যে সব ওষুধ ব্যবহার করা হচ্ছে, তাদের চেয়ে ৩০ শতাংশ বেশি দ্রুত গতিতে কাজ করে রেমিডিসিভির। ভাইরাসজনিত রোগের এই ওষুধ শরীরে কোভিড-১৯-এর সংক্রমণ রুখে দিতে পারে।’
তিনি জানিয়েছেন, রেমিডিসিভির কতটা কার্যকরী হচ্ছে, তা বোঝার জন্য যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার ৬৮টি জায়গায় ১ হাজার ৬৩ জন করোনা রোগীর উপর প্রয়োগ করে চালানো হয়েছিল ট্রায়াল। ফাউচি বলেন, ‘করোনা রোগীদের আরও দ্রুত সারিয়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এটি। আর ওই ওষুধ প্রয়োগে রোগীদের কোনও পার্শ্ব-প্রতিক্রিয়ারও শিকার হতে হয়নি।’
রেমিডিসিভির আটের দশকে ভাইরাস এইচআইভি-র সংক্রমণ রুখতে ততটা কার্যকরী হতে পারেনি। এমনকী, ইবোলা ভাইরাসের সংক্রমণ রুখতেও ব্যর্থ হয়েছিল এটি।
গত বছর চীনের উহান প্রদেশে প্রথম যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন, তাদের উপর এই ওষুধুই প্রয়োগ করা হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পরামর্শে। গত সপ্তাহে হু জানায়, তখন ব্যর্থ হয়েছিল রেমিডিসিভির। যদিও এ বারের মার্কিন পরীক্ষার মতো হু সেই ট্রায়াল খুব বেশি সংখ্যক করোনা রোগীর উপর চালায়নি। সেই ট্রায়াল শুধু একটি দেশের একটি প্রদেশের অল্পসংখ্যক করোনা রোগীর ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল।
![]()