২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৬
শিরোনাম:

”সুন্দরবনের ফাঁদসহ হরিণ শিকারী আটক।

নইন আবু নাঈমঃ পূর্ব সুন্দরবনের ডিমের চরে অভিযান চালিয়ে দুই হরিণ শিকারীকে আটক করেছে বনবিভাগ। এ সময় তাদের কাছ থেকে হরিন শিকারের কাজে ব্যবহৃত ১৫শত ফুট নাইলনের ফাঁদ জব্দ করা হয়। আটককৃত শিকারীরা হচ্ছে, পাথরঘাটা উপজেলার পদ্মা সুলিজ এলাকার খালেক মুন্সির পুত্র শফিক মুন্সি (২৮) ও বাদুরতলা গ্রামের ফজলুল হক হাওলাদারের পুত্র মনির হাওলাদার (২৭)। শুক্রবার দুপুরে তাদের আটক করে বনে তল্লাশী চালানো হয়। শনিবার দুপুরে তাদের শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা ডিমের চরে অভিযান চালায়। শুক্রবার ভোররাত থেকে বনে তল্লাশী চালানোর পরে দুপুরের সময় ওই দুই শিকারীকে আটক করতে সক্ষম হন তারা। এসময় হরিণ শিকারের জন্য বনের মধ্যে পেতে রাখা ১৫ শত ফুট নাইলনের ফাঁদ জব্দ করা হয়। পরে ওই ফাঁদে কোন হরিণ ধরা পরেছে কিনা তা খুঁজতে বনে তল্লাশী চালান তারা। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে। শরণখোলা, বাগেরহাট। তারিখঃ ০২.০৫.২০২০

Loading