২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৯
শিরোনাম:

মধ্যবিত্ত পরিবারে চাকরি হারিয়ে কেউ কর্মহীন, কেউ আছেন চাকরি হারানোর শঙ্কায়

বৈশাখের বৃষ্টিতে রমনার সবুজ বৃক্ষ আরো সতেজ ও প্রাণবন্ত হয়ে উঠলেও নগরবাসীর জন্য প্রতিটি সকাল আসছে কেবলই হাহাকার আর দু:সংবাদ নিয়ে। নিউজ ২৪

Thank you for reading this post, don't forget to subscribe!

রাজধানীর রায়ের বাজারের ছোট্ট এই বাসায় ৫ সদস্যের পরিবার নিয়ে বাস করেন নুরুল ইসলাম। জানালেন, গত সাড়ে ৪ বছর ধরে একটি বেসরকারি চাকরি করতেন। করোনা মহামারিতে সেটাও হারিয়েছেন। সামনের দিন নিয়ে ভয়াবহ দুশ্চিন্তায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই ব্যক্তি।

নুরুল ইসলামের মতো এমন মধ্যবিত্ত জনগোষ্ঠীর সংখ্যা দেশে ৫৫ ভাগ। যাদের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে।

বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে কষ্টে থাকা এমন কিছু মধ্যবিত্তের পাশে দাঁড়াচ্ছেন অন্যতম মাস্তুল ফাউন্ডেশন। করোনার এই সময়ে নাম পরিচয় গোপন রেখে দৈনিক ১ হাজারেরও বেশি ফোন কল আসছে বলে জানায় সংগঠনের প্রতিষ্ঠাতা। যাদের সবাই মধ্যবিত্ত শ্রেণি।

গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি ও বিআইজিডির সাম্প্রতিক গবেষণা বলছে, বিদ্যমান পরিস্থিতিতে শহরাঞ্চলে কর্মজীবী মানুষের আয় কমেছে ৮০ শতাংশ। ব্যক্তিগত সঞ্চয় ও ধার-দেনা করে চললেও নতুন করে দরিদ্র হওয়া এসব মানুষ এবং মধ্যবিত্তের ডেটাবেজ তৈরি করে দ্রুত সরকারের বিশেষ কর্মসূচী প্রণয়নের তাগিদ বিশ্লেষকদের।

মাসিক আয়ের ভিত্তিতে যারা ১০ থেকে ৪২ হাজার টাকা বেতন পান এমন শ্রেণিকে বলা হয় মধ্যবিত্ত। যাদের বেঁচে থাকা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে প্রতিনিয়ত।

Loading