সোমবার (৪ মে) দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬,২৬০ জনের ৩৩ ল্যাবে নমুনা পরীক্ষা করে এ রোগী শনাক্ত করা হয়। মোট আক্রান্ত হয়েছেন ১০১৪৩ জন। মৃত্যু হয়েছে ১৮২ জনের। নমুনা সংগ্রহের হার বেড়েছে ২১ দশমিক ১১ শতাংশ। পরীক্ষা বেড়েছে ১৬ দশমিক ৬১ শতাংশ। মোট পরীক্ষা করা হয়েছে ৮৭ হাজার ৬৯৪ জনের।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ১ হাজার ২০৯ জন। আইসোলেশনের নেওয়া হয়েছে ৯০ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ১ হাজার ৬৩৬ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯১ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১ হাজার ৭৩ জন।
মৃতদের ৫ জনই পুরুষ। তাদের ৩ জন ঢাকার, একজন সিলেটের একজন মংমনসিংহের। বয়সের হিসেবে মৃতদের তিনজনের বয়স ৬০ বছরের উপরে, একজনের ৫০ থেকে ৫০বছরের মধ্যে, আরেকজন ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। মোট মৃতদের মধ্যে ৭৩ শতাংশ পুরুষ, ২৭ শতাংশ নারী।
ডা. নাসিমা সুলতানা বলেন, যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তারা স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ থাকবে, তারা যেন এখনো নিজ ঘরে থাকেন।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
https://www.youtube.com/watch?v=KgiwN7ddb2U&feature=emb_title
![]()