২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৫
শিরোনাম:

বাগেরহাটে কালবৈশাখী ঝড়ে গাছপালা-ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১

নইন আবু নাঈমঃ বাগেরহাটের চিতলমারীতে কাল বৈশাখী ঝড়ে বিপুল পরিমান গাছপালা ও ৩০টির উপরে ঘরবাড়ি বিদ্ধস্ত হয়েছে। এছাড়া ঘরের উপর গাছ পড়ে ইমন মল্লিক (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার হিজলা গ্রামে হঠাৎ ঝড়ে হতাহতের ঘটনা ঘটে। এছাড়া এই বাগেরহাট জেলার মাঠে থাকা পাকা ধানের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। নিহত ইমন মল্লিক হিজলা গ্রামের আনসার মল্লিকের ছেলে এবং হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। ঘরবাড়ি ভাংচুরের খবর পেয়ে হিজলা ইউনিয়নের চেয়ারম্যান কাজী আজমির হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শণ ও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

ইউপি চেয়ারম্যান কাজী আজমির হোসেন বলেন, আকস্মিক ঝড়ে আমারা এলাকার হিজলা ইউনিয়নের ৩০টির অধিক কাচা ঘরবাড়ি বিদ্ধস্ত হয়েছে। ঘরের নিচে চাপা পড়ে এক কিশোর মারা গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। ক্ষতিগ্রস্থদের তালিকা করা হয়েছে। বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল ইসলাম জানান, আকস্মিক ঝড়ে উপজেলার হিজলা গ্রামের আনসার মল্লিকের ঘরের উপরে চাম্বল গাছ পড়ে তার ছেলে ইমন মল্লিক নিহত হয়েছে। এছাড়া কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা তৈরি করে ক্ষতিপূরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি।

Loading