কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : কালবৈশাখী ঝড়ের তান্ডবেপটুয়াখালীর কলাপাড়ায় ৩৩ কেভি বিদ্যুতের লাইনের রিভার ক্রোসিং টাওয়ারেরতার ছিড়ে গেছে। এর ফলে দীর্ঘ সাড়ে ছয় ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলকলাপাড়া উপজেলা। তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি। বুধবার সকালে ঝড়েরতান্ডবে কলাপাড়া আন্ধারমানিক নদী সংলগ্ন ক্রোসিং টাওয়ারের থেকেএকটি তার ছিড়ে পরে যায়। পরে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনলাইনটি চালু করতে সক্ষম হয়।পল্লী বিদ্যুৎ সমিতি কলাপাড়া অফিস সূত্রে জানা গেছে, মানুষেরভোগান্তি লাঘবের জন্য নিজস্ব জনবল দিয়ে দ্রুত কাজ সমাধান করাহয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!ঝড়ের তান্ডবে এ লাইনটি ছিড়ে যাওয়ায় কুয়াকাটা, মহিপুর,আলীপুর, হাজীপুর, বালিয়াতলী, ধুলাসার ও লতাচাপলি ইউনিয়ন বিদ্যুৎবিচ্ছিন ছিল। বুধবার বেলা আড়াইটার রিভার ক্রোসিং টাওয়ারের লাইনসংযোগ সম্পন্ন করা হয়। এসময় পটুয়াখালী পল্লি বিদুৎ সমিতিরজেনারেল ম্যানেজার প্রকৌশলী মনোহার কুমার বিশ্বাস, বাংলাদেশ পল্লীবিদুৎতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.সেলিম মিয়া, সমিতিবোর্ডের সভাপতি অধ্যাপক ইউসুফ আলী ও কলাপাড়া জোনাল অফিসেরডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো.শহিদুল ইসলামসহ বিভিন্নপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কলাপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো.শহিদুল ইসলামবলেন, বুধবার সকালে কালবৈশাখী ঝড়ের তান্ডবে রিভার ক্রোসিং টাওয়ারের ৩৩কেভি বিদুৎতের লাইন তার ছিড়ে পরে যায়। দীর্ঘ সাড়ে ৬ ঘন্টা প্রচেষ্টার পরসমিতির নিজস্ব জনবল দিয়ে এ লাইনটি চালু করা হয়েছে।পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি অধ্যাপক ইউসুফ আলীবলেন, দেশের এই মহামারি করোনা সংকট মুহুর্তে অত্যন্ত কঠিন দু:সাধ্যছিল এটি। সমিতির দুর্যোগে আলোরগ্যারিলা বাহিনী ও কর্মকর্তাদেরজীবনের ঝুঁকি নিয়ে অক্লান্ত প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে লাইনটি চালুকরা সম্ভব হয়েছে।
![]()