৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৬
শিরোনাম:

করোনার পরিস্হিতি আগামীতে আরও কঠিন হওয়ার আশংকা রয়েছে : ওবায়দুল কাদের

দলের সকল নেতাকর্মীদের মানসিক প্রস্তুতি থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের পাশে আছে দল। এই দুর্যোগে প্রধানমন্ত্রী দেশ ও জনগণের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন যা দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, দলের সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মী ও সংসদ সদস্যগণ আওয়ামী লীগের পক্ষে সারাদেশে ৯০ লাখ ২৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা এবং নগদ ৮ কোটি ৬২ লাখ অর্থ সহায়তা প্রদান করেছে। এসব কর্মসূচি তৃণমূল পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি ২০০৮ সালের ৭ মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়েও কথা বলেন।

বৃহস্পতিবার তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন।

এর আগে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যান উপ-কমিটির উদ্যোগে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগনের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

Loading