২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৬
শিরোনাম:

কলাপাড়া দুই পক্ষের সংঘর্ষেআহত-১৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মসজিদের ইমাম মোয়াজ্জিনের বেতন পরিশোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় ১১ জনকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের বেতকাটাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, জুমার নামাজের সময় ইমাম মোয়াজ্জিনের বেতন দিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

এক পর্যায় আসরের নামাজ শেষে শালিস বৈঠকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন কম বেশি আহত হয়। গুরুতর অবস্থায় গোলাম রাব্বি, শুভ, আবুল হাওলাদার, বেল্লাল হাওলাদার, জাকারিয়া, সাগর, সত্তার হাওলাদার, সাইফুল ইসলাম, আক্তার হোসেন, আকাশ, জাকির হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে
কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। এদের বাড়ি একই এলাকায় বলে জানা গেছে।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক জে এইচ খান লেলীন বলেন, আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। সবাইকে ভর্তি দেয়া হয়েছে। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনার খবর শোনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি বলে তিনি জানিয়েছেন।

Loading