৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২২
শিরোনাম:

মির্জা ফখরুলের বক্তব্য দেশের রাজনৈতিক সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরির অপকৌশল মাত্র : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের সমালোচনার নামে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হীন কৌশল অবলম্বন করে যাচ্ছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

রিলিফ কাজে অস্বচ্ছ কিছু হলে প্রকৃত সত্য তুলে না ধরে সেটি টুইস্ট করে রাজনৈতিক প্রপাগাণ্ডা হিসেবে প্রচার করা নিশ্চই অপরাধ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। তবে সত্যতা যাচাই না করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপকৌশল সমর্থন যোগ্য নয়।

তিনি বলেন,এই দুর্যোগের সময়ে প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রয়াস। এই ঐক্যে ফাটল ধরানোর উস্কানীমূলক বক্তব্য দিচ্ছে বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ যাতে না হয় সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রনালয় সতর্ক রয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ পর্যন্ত ৪ কোটি মানুষের মাঝে নগদ
অর্থ ও ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও দলীয় ভাবেও সারাদেশের নেতাকর্মীরা প্রায় ১ কোটি পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

Loading