৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৮
শিরোনাম:

ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে : ওবায়দুল কাদের

যারা দলীয় পরিচয়ে অনিয়ম করবে তাদের স্বরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের শুদ্ধি অভিযান এখনো চলমান।

Thank you for reading this post, don't forget to subscribe!

ওবায়দুল কাদের বলেন, করোনা চিকিৎসা বিস্তার রোধ করতে সরকার চিকিৎসা ক্ষেত্রেও সক্ষমতা বাড়িয়েছে। সম্মুখ সারিতে তারুণ্যের শক্তি হিসেবে নতুন ডাক্তার ও নার্স যুক্ত হওয়ায় করোনা প্রতিরোধ লড়াইয়ে নতুন গতির সঞ্চার হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশ যখন করোনার করাল গ্রাসে বিপর্যস্ত তখন জনগণের প্রত্যাশা ছিলো বিএনপি ত্রাণ সাহায্য নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াবে কিন্তু তারা তা না করে তাদের নেতাকর্মীদের ঈদ উপহার কিনে দিচ্ছে। এই দুর্যোগে যা কোনো ভাবেই প্রত্যাশা নয়।

সোমবার তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

Loading