৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২২
শিরোনাম:

বিএনপির নেতকার্মীদের গুম করার মত করোনায় মৃত্যুর সংখ্যা ও পরিসংখ্যানকেও গুম করছে সরকার : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বেসরকারি হিসেবে করোনায় মৃত্যুর সংখ্যা ৯২৯জন আর সরকার বলছে ২৬৯ জন। করোনায় আক্রান্তের সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে এটাকে আড়াল করার জন্যই বিএনপি নেতাকর্মীদেরকে তারা গ্রেফতার করছে।
রিজভী বলেন, চিকিৎসকরা বলছেন, যারা হচ্ছেন আক্রান্ত এদেরকে দশ দিন পর আর চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার জন্য এই সরকার কোনো ব্যবস্থা গড়ে তোলেননি। শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলেননি বলেই আজকে মৃত্যুর সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, সরকার দেখাচ্ছে কি তারা উন্নতি করেছেন। কিন্তু মানুষের জীবন বাঁচানোর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেটাই তো বড় উন্নয়ন। আপনারা মানুষের জীবন বাঁচাননি। আপনারা ফ্লাইওভার দেখাচ্ছেন।

রুহুল কবির রিজভী বলেন, যদি ভালো ভালো হাসপাতাল নির্মাণ করতেন। আজকের ভেন্টিলেটরের অভাবে মানুষ মারা যাচ্ছে। আর আপনারা উন্নয়ন দেখাচ্ছেন। আপনারা করেছেন ফটকা বাজির রাজনীতি। আপনারা বিদেশে টাকা পাচার করেছেন।

বিএনপির এই নেতা বলেন, আমরা অর্থনীতি জানি, সমাজতান্ত্রিক অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি, বাজার অর্থনীতি। আর আপনারা তৈরি করেছেন ক্যাসিনো ক্যাপিটালিজম। এ কারণেই আজকে মানুষকে বাঁচানোর জন্য, উপকারের জন্য কল্যাণের জন্য কোন ব্যবস্থা করেননি।

তিনি বলেন, আপনাদের ক্যাসিনো ক্যাপিটালিজমের কারণে দুই একটা ফ্লাইওভার দেখিয়ে আপনারা সম্রাট, খালেদ ইব্রাহিম তৈরি করেছেন কিন্তু ভালো হাসপাতাল ভেন্টিলেটরে ব্যবস্থা করতে পারেনিঠ। পরিস্থিতিকে মোকাবেলা করার কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এটাই হচ্ছে দুর্ভাগ্যজনক ব্যাপার।

বৃহস্পতিবার জাসাসের উদ্যোগ তোপখানা রোড শিশু কল্যাণ পরিষদের সামনে রুহুল কবির রিজভী অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

Loading