২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৬
শিরোনাম:

করোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত ১০৪১, মৃত্যু আরো ১৪ জন (ভিডিও)

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, করোনায় মোট মারা গেছেন ২৮৩ জন। নমুনা পরীক্ষা থেকে শনাক্তের মধ্যে ঢাকার ৭৫৪ জন এবং ঢাকার বাইরে ২৮৭ জন। বুলেটিনে নতুন করে সুস্থ কেউ হয়েছেন কি-না, সে তথ্য জানানো হয়নি। সে হিসেবে এ সংখ্যা ৩৩৬১-ই থাকছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে ৭৮৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭৩৯২ জনের। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৫১ হাজার ৯৩০ জনের। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৮ ৮৬৩ জন।

[৬] তিনি বলেন, মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও নারী ৩ জন। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকার ৯ জন ও চট্টগ্রামের আছে ৫ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আছেন ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন ১ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন ১ জন। মোট ৪১টি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ঢাকার ২১টি এবং ঢাকার বাইরে ২০টি।

ডা. নাসিমা সুলতানা বলেন, আমাদের সুরক্ষা আমাদের নিজেদের হাতে। আমরা সচেতন থেকে নিজেকে এবং পরিবারকে সুরক্ষায় রাখি। আমরা এখন যুদ্ধ অবস্থার মধ্যে আছি। আমাদের এখন মানসিক স্বাস্থ্যকে সুস্থ রাখতে হবে এই যুদ্ধে জয়ী হওয়ার।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Loading