২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৭
শিরোনাম:

মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নইন আবু নাঈমঃ বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি, ধানসাগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা একেএম হাবিবুর রহমান জমাদ্দার’র নামাজে জানাজা শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজার মাদরাসা মাঠে সামাজিক দুরত্বে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমানের জানাজা নামাজে বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের নবনির্বাচিত এমপি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, শরণখোলার ইউএনও সরদার মোস্তফা শাহিন, ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদ, শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading