৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২২
শিরোনাম:

সীমিতভাবে গণপরিবহন চালুর সুপারিশ জাফরুল্লাহর

৫০ লাখ পরিবারকে ঈদ উপহার হিসাবে আড়াই হাজার টাকা করে নগদ অর্থ দেওয়ার যে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তাকে সাধুবাদ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। একই সঙ্গে সরকারের কাছে সুপারিশ করেন সীমিতভাবে গণপরিবহন চালু করে দেওয়ার জন্য।

Thank you for reading this post, don't forget to subscribe!

শুক্রবার সকালে আদর্শ নাগরিক আন্দোলনের ডাকা ‘অবস্থান কর্মসূচি’তে তিনি বলেন, আজকে পথে পথে গাড়ি -ঘোড়া চলতে শুরু করেছে। কিন্তু সাধারণ মানুষের বাহন গণপরিবহন চালু হয়নি। সেকারণে আমার একান্ত সুপারিশ প্রতি দুই ঘণ্টা পর পর গণপরিবহন চালু করা প্রয়োজন। অপর পক্ষে প্রতি দুই দিন সাপ্তাহে প্রাইভেট কার চালানো বন্ধ রাখতে হবে।

সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রান্তিক ও নিম্নবিত্ত মানুষের জন্য দুই মাস সরকারি খাদ্য সামগ্রী পৌঁছানোর দাবিও পুনর্ব্যক্ত করেন জাফরুল্লাহ।

সারা দেশে ২ কোটি প্রান্তিক মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছানো ও কৃষকদের কাছ থেকে বোরো ধান কেনার সময় মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্যের বিষয়ে ব্যবস্থা নেওয়ারও আহবান জানান।

তিনি বলেন, শহরে বেশির ভাগ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষজন ভাড়া বাড়িতে থাকেন। করোনা পরিস্থতির কারণে সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় তাদের আয়-উপার্জন বন্ধ হয়ে গেছে। তাই তারা বাড়িভাড়া পরিশোধ করতে পারছে না, বিভিন্ন সেবামূলক বিল পরিশোধ করতে পারছে না। এদেরও মাননীয় প্রধানমন্ত্রী ৫০% প্রণোদনা দিন।

জাতীয় প্রেস ক্লাবের সামনের সামাজিক দূরত্ব বজায় রেখে আদর্শ নাগরিক আন্দোলনের উদ্যোগে ‘তিন মাসের বাড়ি, মেস ও দোকান ভাড়াসহ বিদ্যুৎ, পানি, গ্যাস বিল এবং হোল্ডিং ট্যাক্স মওকুফের জন্য প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ জারি ও ভর্তুকির দাবিতে তিন ঘণ্টার অবস্থান কর্মসূচি হয়।

Loading