৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২২
শিরোনাম:

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সরকার ক্রাইসিস ক্রিয়েটর : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী ক্রাইসিস ম্যানেজার নন, আওয়ামী লীগ সরকার ক্রাইসিস ম্যানেজার নন। তারা হচ্ছে ক্রাইসিস ক্রিয়েটর তারা ক্রাইসিস সৃষ্টি করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রিজভী অভিযোগ করেন, ৫০ লক্ষ লোককে সরকারি ভাবে আড়াই হাজার টাকা করে দেওয়া হচ্ছে। তা থেকে সরকারি লোকেরা ৫০০ টাকা কেটে রাখছে। এটা ভন্ডামি নয়? গরিব মানুষের সঙ্গে প্রতারণা নয়?

তিনি বলেন, তারা যদি ক্রাইসিস ক্রিয়েটর না হতো তাহলে আজকে ত্রাণ লুটপাট হতো না। সরকার করোনাভাইরাস মোকাবেলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সংক্রমণকে ছড়িয়ে দিতে বিশেষভাবে সাহায্য করেছে এই সরকার। প্রতিদিন ২০০, ৫০০ ও ১০০০জন করে মানুষ সংক্রমিত হচ্ছে। এটা সরকারের ব্যর্থতা ও সুযোগ নেওয়ার জন্য।

শনিবার বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ’র উদ্যোগে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ওয়ারী এলাকায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

Loading