২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৩
শিরোনাম:

রাখাইন কিশোরীকেধর্ষণের অভিযোগে একযুবক আটক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় আদিবাসী রাখাইন কিশোরীকে ধর্ষণের অভিযোগে আল আমিন (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার রাখাইন কিশোরী নিজেই বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-০৭/০৫২০। ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে । পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আলীপুরের কালাচানপাড়া এলাকার একটি মাছের গদির দ্বিতীয় তলায় আটকে রেখে জোর
পূর্বক তাকে ধর্ষন করা হয়। পরে পাশের একটি পরিত্যক্ত কক্ষে আটকে রেখে পালিয়ে যায় ধর্ষক। পরিবারের সদস্যরা ওই রাখাইন কিশোরীকে খোজাখুজির পর না পেয়ে পুলিশে অবহিত করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রায় ১৭ ঘন্টা পর শুক্রবার রাত নয়টার দিকে ওই শিক্ষার্থীকে বন্ধী দশা থেকে উদ্ধার করে পুলিশ। ওই রাখাইন কিশোরীর তথ্যানুযায়ী রাত এগারটার দিকে মোবাইল প্রযুক্তি ব্যবহার করে ধর্ষক আল- আমিনকে (২৫) আলীপুরের থ্রি পয়েন্ট থেকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, রাখাইন কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধর্ষক আল-আমিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Loading