২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৬
শিরোনাম:

করোনায় ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত ১২৭৩ (ভিডিও)

রোববার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি জানান, করোনায় মোট মারা গেছেন ৩২৮ জন। মোট আক্রান্ত হয়েছেন ২২২৬৮ জন। মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ১ জন নারী। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকার ৯ জন ও চট্টগ্রামের ৫ জন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় মোট ৮৫৭৪ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ৮১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪০৮ জনের।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৪৩৭৩ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ২৭৬ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৩ হাজার ২৪৮ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৪ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১ হাজার ৬০৪ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

https://www.youtube.com/watch?v=agYew4R3V24&feature=emb_logo

Loading