২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৩
শিরোনাম:

কলাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে পল্লীচিকিৎসকের মৃত্যু ।। চল্লিশ বাড়িলকডাউন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৭ মে।। পটুয়াখালীর কলাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে ষাটোর্ধ্ব এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে মহিপুর থানার আলীপুরের আমখোলা পাড়ার নিজ বাড়িতে কোয়ারেয়ান্টাইনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। তার সংস্পর্শে আসা তাদের নমুনা সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিকে মৃত ওই পল্লী চিকিৎসকের বাড়িসহ আশে পাশের অন্ততঃ চল্লিশটি বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, সে দশদিন আগে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে আসলে স্থানীয়
ইউপি চেয়াম্যানের তত্ত্বাবধানে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। মৃত্যু ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার সংস্পর্শে আশা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

কোভিট-১৯ প্রটোকলে তার মরদেহ অন্তেষ্টিক্রিয়া করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা জানান, মঠবাড়িয়া থেকে আসার পর তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইনে
থাকার দশদিনে তার মৃত্যু হয়। মৃতুর খবার শুনে প্রশাসনের কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের লোকজান তার বড়িতে গিয়ে ছিল। মৃত পল্লী চিকিৎসকের বাড়িসহ আশে পাশের বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন। মহিপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মনিরুজ্জামান জানান, তাৎক্ষনিক ভাবে তার বাড়িসহ ওই এলাকার চল্লিশটি বাড়ি লকডাউন করা হয়েছে।

Loading