ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনিযুক্ত দুই মেয়র সোমবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!মন্ত্রী এসময় উত্তর সিটিতে আতিকুল ইসলাম এবং দক্ষিণ সিটিতে মেয়র হিসেবে ব্যারিস্টার ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণ করায় ধন্যবাদ জানান এবং তাদের সফলতা ও কল্যাণ কামনা করেন।
তিনি এ সমসয় বর্তমান পরিস্থিতিতে করোনার পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায় দায়িত্বশীল ভুমিকা পালন করার জন্য দুই মেয়রকে আহবান জানান।
তিনি বাসা বাড়ি, সরকারি অফিস, বিভিন্ন ভবনের ছাদ ও টবে জমে থাকা পানি পরিস্কার সহ পরিস্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে সিটির করপোরেশনের গুরুত্বপূর্ণ ভুমিকার কথা উল্লেখ করেন।
এছাড়া দুই মেয়রকে সিটি করপোরেশনের সব ধরণের কাজে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সরকার মন্ত্রী।
![]()