৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৩
শিরোনাম:

দেশের সকল মসজিদে ১২২ কোটি ২ লক্ষ ১৫ হাজার টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

আজ বুধবার অনুদানের অর্থ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট জেলায় প্রেরণ করা হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক/উপ-পরিচালকগণের সমন্বয়ে উক্ত অনুদানের এই অর্থ বিতরণ করা হচ্ছে।

বিশ্বব্যাপী বিরাজমান করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানাবিধ কারণে দেশের মসজিদগুলোতে মুসল্লীগণ স্বাভাবিকভাবে ইবাদত করতে পারছে না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় হ্রাস পেয়েছে।

ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বিরাজমান পরিস্থিতিতে মসজিদসমূহের আর্থিক অসচ্ছলতা দূরীকরণে প্রধানমন্ত্রী প্রত্যেক মসজিদের অনুকূলে এই অনুদান দিয়েছেন।

Loading