৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৮
শিরোনাম:

একমাস সিয়াম সাধনার পর সোমবার পবিত্র ঈদুল ফিতর, শাওয়ালের চাঁদ দেখা যায়নি (ভিডিও)

শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আবদুল্লাহ।

Thank you for reading this post, don't forget to subscribe!

বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪১ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রোববার হবে ৩০ রমজান।

কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ জানান, দেশের ৮টি বিভাগীয় এবং ৬৪টি জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়েছে। আবহাওয়া দপ্তর থেকেও পর্যবেক্ষণ চালানো হয়েছে। কিন্তু ১৪৪১ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ বাংলাদেশের আকাশে কোথাও দেখা যায়নি। ।

তাই রোববার ৩০ রোজা পূর্ণ করে সোমবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

এদিকে করোনা পরিস্থিতির কারণে রাজধানীতে এবার ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টায়। এরপর আরো চারটি জামাত হবে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায়।

Loading