৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৬
শিরোনাম:

ঈদের ছুটিসহ সাপ্তাহিক বন্ধের দিনও করোনা শনাক্তের কার্যক্রম চলবে

যে কোনো সরকারি ছুটির দিনেও করোনাভাইরাস ( কোভিড-১৯) শনাক্তে দেশের সব পিসিআর ল্যাবরেটরির কার্যক্রম অব্যাহত থাকবে। রাজধানীসহ দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব শামীমা নাসরিন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ জন্য ঈদের ছুটি, যে কোনো ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনেও নমুনা সংগ্রহ, নমুনা ল্যাবরেটরিতে পাঠানো এবং পরীক্ষার ব্যবস্থা যাতে অব্যাহত থাকে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদফতর মহাপরিচালককে অনুরোধ জানানো হয়। বর্তমানে রাজধানী ঢাকায় ২১টি এবং ঢাকার বাইরে আরও ২১টিসহ মোট ৪২টি ল্যাবরেটরিতে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

Loading