৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৭
শিরোনাম:

করোনা সংকটে শেখ হাসিনা প্রশংসিত হলেও বিএনপির নেতারা পুরানো নেতিবাচক বৃত্তেই ঘুরপাক খাচ্ছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, করোনা সংকটের শুরু থেকে আজ পর্যন্ত শেখ হাসিনা সরকারের বিভিন্ন উদ্যোগ, গৃহীত এবং বাস্তবায়িত সিদ্ধান্ত যখন দেশ বিদেশে প্রশংসিত হচ্ছে। বিএনপির নেতারা মানুষের পাশে না থেকে সরকারের বিরুদ্ধে বিষোদগারের মরচে ধরা সমালোচনার তীর ছুঁড়ছেন। যা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত।

Thank you for reading this post, don't forget to subscribe!

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন, তারা জনগণের পাশে দাঁড়াবেন না,ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবরও নিবেন না অথচ মিডিয়ায় সরকারের সমালোচনা করবেন,তাহলে এটাই কি বিএনপির রাজনীতি?তিনি মন্তব্য করে বলেন, পবিত্র ঈদের দিনেও জনগণ তাদের মখের বিষ থেকে রেহাই পায়নি।

সরকার একদিকে করোনা সংক্রমণ রোধ ও আক্রান্তদের চিকিৎসা করছেন, অপরদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় পূর্ণ মনোনিবেশ করছেন জানিয়ে তিনি বলেন, এমতাবস্থায় বিএনপিকে কোনো কর্মসূচিতে বাধা প্রদান – মিথ্যাবাদি রাখাল বালকের মতো গল্পের সামিল।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনা সংকট এবং প্রাকৃতিক দুর্যোগে প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগই জনগণের পাশে থাকে। এটাই আওয়ামী লীগের ঐতিহ্য।

তিনি বলেন, অধিকাংশ মানুষের মাঝে ধৈর্য ও শৃঙ্খলার ঘাটতি দেখা যাচ্ছে, কেউ কেউ স্বস্হ্যবিধি মেনে ঘরে অবস্থান করলেও অনেকেই এসব কানে না নিয়ে স্বাভাবিক মানুষের মতো ঘুরাফেরা করে হাট বাজারে জনসমাগম করছেন, এ উদাসীনতা নিজের ও আশপাশের সকলের ভয়ানক বিপদ ডেকে আনছে এবং অবনতি ঘটাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের।

মঙ্গলবার তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

Loading