মঙ্গলবার (২৬ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি জানান, করোনায় মোট মারা গেছেন ৫২২ জন। ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৪৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৪৪১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ৫৪৬৩ জনের। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৫৮ হাজার ৪১১টি। মোট আক্রান্ত হয়েছেন ৩৬৭৫১ জন। সুস্থ ৪৪৫, মোট সুস্থ হয়েছেন ৭৫৭৯ জন।
তিনি জানান, মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৭ জন নারী। ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ৪ এবং বরিশালের ২। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২০ জন এবং বাড়িতে ১ জন। বয়স ভিত্তিক বিশ্লেষণে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন এবং শূন্য থেকে ১১ বছরের মধ্যে ১ জন। ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ৮ জন নারী। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৫২২ জনের।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ১৮২ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৪ হাজার ৪৭০ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৫ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ২ হাজার ৩২৩ জন।
![]()