৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫২
শিরোনাম:

লকডাউন খুলে দিয়ে জনগণকে ভয়ংকর মৃত্যুগুহার দিকে ঠেলে দিয়েছে সরকার : রিজভী

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এখন পর্যন্ত যতো মানুষ করোনায় আক্রান্ত হয়েছে তার শতকরা ৩০ ভাগ রোগীর চিকিৎসা দিতে পারছে না সরকার। হাসপাতালে শয্যা নেই, চিকিৎসা নেই, অক্সিজেন সিলিন্ডার নেই, ভেন্টিলেটর নেই। মানুষ রাস্তায় মারা যাচ্ছে। চিকিৎসা না পেয়ে দেশ-বিদেশের মানুষ দেশের বাইরে চলে যাচ্ছে। তাহলে সরকার যে এতো উন্নয়নের কথা বলছে, তারা কি করেছে?

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, করোনা ভাইরাসের প্রকোপ, আগামীকাল থেকে অফিস খুলে দেয়া হচ্ছে। সরকারের লোকেরা এতো বড় বড় কথা বলে, দুই মাস গরীব মানুষদের খাওয়াতে পারলো না। এদেশের নিরন্ন অসহায় মানুষদের খাওয়াতে পারলো না, শ্রমজীবি রিকসাওয়ালা এদের খাওয়ানোর সামর্থ্য আপনাদের নেই। তাহলে আপনারা ক্ষমতা ধরে রেখেছেন কেন ?
রিজীব বলেন, ক্ষমতা ধরে রেখেছেন মানুষকে কষ্ট দেয়ার জন্য, আরও বেশী অত্যাচার, আরও বেশী নির্যাতন, আরও বেশী মৃত্যুর দিকে ঠেলে দেয়ার জন্য। সবাই এখন আতঙ্কের মধ্যে বসবাস করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ এই মহান (জিয়াউর রহমান) মানুষটিকে নিয়ে এতো বিষোদগার করেছে, এতো কটুকথা বলেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়।
জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী শনিবার রাজধানীর কাফরুলের স্বাধীনতা চত্ত্বর এলাকায় গরীবদের মাঝে খাদ্য বিতরণ করেন রিজভী। বলেন। উপস্থিত ছিলেন-যুবদলের সহ-সভাপতি রুহুল আমিন আকিল, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং, স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজ, শ্রমিক দল নেতা মতিনসহ ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Loading