৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৮
শিরোনাম:

গণপরিবহনের ভাড়া ৮০ শতাংশ বাড়ছে না, কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, মালিক শ্রমিক সংগঠনগুলো দেশ ও জাতির এই সংকটকালে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত মেনে নেবেন। সরকারকে যেমনি যাত্রীদের স্বার্থ দেখতে হবে। তেমনি পরিবহন খাতকেও সহযোগিতা করতে হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সেতুমন্ত্রী বলেন, যে সকল প্রকল্প অগ্রাধিকার তালিকায় আছে সেসকল প্রকল্পের কাজ দ্রুত করতে হবে। দেশি বিদেশি শ্রমিকদের স্বাস্হ্যবিধি নিশ্চিত করে কাজ করতে হবে। শ্রমিকদের বেতন যেন যথাসময়ে দেয়া হয় তাও নিশ্চিত করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, জনগণের অর্থ নয় ছয় করা যাবে না, সকলকে যার যার দায়িত্ব যথাযথভাবে ন্যায় নিষ্ঠার সাথে পালন করতে হবে।

সবাই আন্তরিকতার সাথে কাজ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সংকট কাটিয়ে উঠার আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন কার্যক্রমের কাজ থেমে গেলে জীবনের কাজও থেমে যাবে। কাজ করতে হবে নব উদ্যমে, নতুন বাস্তবতায়, পরিবর্তিত পরিস্থিতিতে। একই সঙ্গে জনগণের কষ্টার্জিত অর্থ সবাইকে সৎব্যবহার নিশ্চিত করতে হবে।

রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বরত সকল কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে তাঁর বাসা থেকে ভিডিও কনফারেন্সিং যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

Loading