২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৬
শিরোনাম:

কোভিড-১৯ : ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ২৬৯৫, সুস্থ ১১৫৯০ (ভিডিও)

বুধবার (০৩ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি জানান, কোভিড-১৯ এ মোট মারা গেছেন ৭৪৬ জন। মোট আক্রান্ত হয়েছেন ৫৫১৪০ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবের মধ্যে ১৫ হাজার ১০৩ নমুনা জনের নমুনা পরীক্ষা করা হয় । সেখান থেকে পরীক্ষা করা হয়েছে ১২৫১০ জনের। সুস্থ হয়েছেন  ৪৭০ জন,    মোট সুস্থ হয়েছে ১১৫৯০  জন। শনাক্তের হার ২১ দশমিক ৫৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৭ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৭৪৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ২৮ জন, নারী ৯ জন।

এর আগে মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ২ হাজার ৯১১ জন, মারা গেছে ৩৭ জন। তার আগের দিন সোমবার করোনায় আক্রান্ত হয় ২ হাজার ৩৮১ জন, মৃত্যু হয় ২২ জনের।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

Loading