৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১০
শিরোনাম:

কোথায় ঢালাওভাবে গ্রেপ্তার ও মামলা করা হচ্ছে, তার সঠিক তালিকা দিন: ফখরুলকে বললেন কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী আরও বলেন, সারাদেশে নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেফতার ও মিথ্যা মামলা দেয়া হচ্ছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্য ঠিক নয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

মানুষের ক্ষুধার হাহাকার কোথায় দেখছেন, মির্জা ফখরুলের এমন মিথ্যা প্রলাপের প্রতিবাদে ওবায়দুল কাদের বলেন, বিএনপির হৃদয়ে ক্ষমতার ক্ষুধা। সে ক্ষুধার তীব্রতায় মির্জা ফখরুলের হৃদয়ে হাহাকার করছে। জনমানুষের প্রতি সরকারের দায়িত্বশীলতায় বিএনপির গা জ্বালা করছে বলেও মন্তব্য করেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনার এই সময়ে আওয়ামী লীগের এখন একটাই কর্মসূচি, তা হচ্ছে অভিন্ন শত্রু করোনা মোকাবেলা করা।

কাদের বলেন, নিউজিল্যান্ড ও ভিয়েতনাম পারলে আমরা কেনে পারবো না? সকলের সম্মিলিত চেষ্টায় আমরাও পারবো।

ওবায়দুল কাদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যমূলক অপপ্রচার ও গুজব রটানো হচ্ছে। এসব গুজব ভাইরাসের চেয়েও ভয়ংকর।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের সামনে এখন দুটি চ্যালেঞ্জ- একটি করোনা সংক্রমণ রোধ ও আক্রান্তদের চিকিৎসা অপরদিকে করোনাজনিত অসহায়, দরিদ্র মানুষের সুরক্ষা করা। [৯] মঙ্গলবার তাঁর বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। সম্পাদনা: ইকবাল খান

Loading