২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৭
শিরোনাম:

কোভিড-১৯: ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু, মোট মৃত্যু ১০১২, শনাক্ত ৩১৯০ (ভিডিও)

বুধবার (১০ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি জানান, কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৭৪৮৬৫ জন । মৃতদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৪ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬৯৯৪ জনের। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫৯৬৫ জনের। শনাক্তের হার ১৯ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ৪১৫৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬৩ জন। মোট সুস্থ হয়েছেন ১৫৯০০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২৪ শতাংশ।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

Loading