৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩
শিরোনাম:

বাজেটে কালো টাকা সাদা করার প্রক্রিয়ায় দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হয়েছে : আমির খসরু

২০২০-২১ অর্থ বছরের সরকারের বাজেট প্রস্তাবের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এবারের বাজেটে জীবন-জীবিকা ও মানবতার বিষয়টি উপেক্ষিত।

Thank you for reading this post, don't forget to subscribe!

সাবেক এই বাণিজ্যমন্ত্রী মনে করেন, জিডিপি ও রাজস্ব খাতে যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা দৃশ্যমানভাবেই প্রতারণার শামিল।

আমির খসরু বলেন, বাজেট বরাদ্দের বড় বড় অংশ নেওয়া হয়েছে, যেগুলো এরই মধ্যে প্রশ্নবিদ্ধ এবং চাইলেই এগুলো উপেক্ষা করা যেত। বাজেটে অগ্রাধিকার ভিত্তিতে আসার কোনো প্রয়াসই দেখেননি তিনি। অথচ দেশের মানুষের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার কথা, সেগুলোকে বঞ্চিত করে অন্য প্রকল্পে টাকা বরাদ্দের মানে হল দুর্নীতির ধারা অব্যাহত রাখা।

বৃহস্পতিবার দলের জাতীয় স্থায়ী কমিটির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন।

দলীয়ভাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেবে না জানিয়ে বিএনপি বলছে, শুক্রবার বিকেলে এবারের বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরবে সংবাদ সম্মেলনে।

Loading