২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৯
শিরোনাম:

সুস্থ হয়ে হাসপাতাল থেকে মাদ্রাসায় ফিরলেন আল্লামা শফী

প্রায় এক সপ্তাহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরলেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর ও আল-জামিয়াতুল দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার বিকাল ৩টার দিকে আল্লামা শফীর ছোট ছেলে ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, মেডিকেল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছে। আমরা বাবাকে নিয়ে মাদ্রাসার এসেছি।

গত ৭ জুন আল্লামা শফীর রক্তে অক্সিজেনের মাত্রা ৮০ এর নিচে নেমে এসেছিল। তাই সেদিন সন্ধ্যার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সেদিন অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাত ৮টার দিকে তাকে আইসিইউতে নেয়া হয়েছিল। সম্পাদনা : খালিদ আহমেদ

Loading