২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৭
শিরোনাম:

কোভিড-১৯ : দেশে আরো ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৩৮০৩, সুস্থ ১৯৭৫ (ভিডিও)

বৃহস্পতিবার (১৮ জুন) আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি জানান, কোভিড-১৯ এ মোট মারা গেছেন ১৩৪৩ জন। মোট আক্রান্ত হয়েছেন ১০২২৯৫ জন। মৃতদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ৭ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন,ময়মনসিংহ বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ২৪ জন এবং বাসায় ১৮ জন মারা গেছে।

তিনি জানান, বয়স বিশ্লেষণে  ‘০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছর ২ জন, ৩১ থেকে ৪০ বছর ৫ জন, ৪১ থেকে ৫০ বছর ৩ জন, ৫১ থেকে ৬০ বছর ৬ জন, ৬১ থেকে ৭০ বছর ১৪ জন, ৭১ থেকে ৮০ বছর ৫ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন মারা গেছে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ৩৪৯ জনের। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৬২৫৯ জনের। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৫০৩ জনের। শনাক্তের হার ২৩ দশমিক ৩৯ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৭৫ জন, মোট সুস্থ হয়েছেন ৪০১৬৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৯ দশমিক ২৬ শতাংশ।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬৭৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ১৭ হাজার ৮৭১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ছয় হাজার ৮৪০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪০০ জন।

করোনা ভাইরাস বিস্তার রোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট দিকনির্দেশনা বিশেষ করে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

Loading