৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৪
শিরোনাম:

টাকার বিনিময়ে করোনার জাল সনদ সরবরাহকারী ৪ জন কারাগারে

টাকার বিনিময়ে করোনার নেগেটিভ বা পজিটিভ সনদ সরবরাহকারী চক্রের চার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন- ফজল হক, শরিফ হোসেন, জামশেদ ও লিয়াকত আলী।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনদিনের রিমান্ড শেষে শনিবার তাদের চারজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মুগদা থানার থানার উপপরিদর্শক ফয়সাল মুন্সী। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মঙ্গলবার তাদের ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত সোমবার দুপুরে রাজধানীর মুগদা এলাকা থেকে বিপুল পরিমাণ ভুয়া সনদপত্রসহ জালিয়াত চক্রের চারজনকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে প্রায় শ’ খানেক করোনার ভুয়া সনদপত্র, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার এবং দুটি স্ক্যানার জব্দ করা হয়। এরপর তাদের বিরুদ্ধে মুগদা থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা করা হয়।

Loading