২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৭
শিরোনাম:

কোভিডে ২৪ ঘণ্টায় আরো ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৮০, সুস্থ ১৬৭৮ (ভিডিও)

সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে কো্ভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি জানান. কোভিডে মোট মারা গেছেন ১৫০২ জন। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জন। মৃতদের পুরুষ ৩৩ জন এবং নারী ৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ। ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ২৫ জন, বাসায় ১২ জন এবং মৃত অবস্থায় ১ জন হাসপাতালে এসেছে।

মুতদের বয়স বিশ্লেষণে করে তিনি বলেন, ‘১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছর ৩ জন, ৩১ থেকে ৪০ বছর ১ জন, ৪১ থেকে ৫০ বছর ৩ জন, ৫১ থেকে ৬০ বছর ১৬ জন, ৬১ থেকে ৭০ বছর ১০ জন, ৭১ থেকে ৮০ বছর ৩ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

তিনি জানান. গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬২৮৭ জনের। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৫৫৫৫ জনের। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬ লাখ ২৭ হাজার ৭১৯ জনের। শনাক্তের হার ২২ দশমিক ৩৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬৭৮ জন, মোট সুস্থ হয়েছেন ৪৬৭৫৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৩৮ শতাংশ।

ডা. নাসিমা সুলতানা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বুলেটিনে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

 

Loading