বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ৮ কোটি ১০ কোটি টাকা দিয়ে প্লেন ভাড়া করে পালিয়ে যাচ্ছে দেশ থেকে, এগুলো খুব খারাপ লক্ষণ।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি আরও বলেন, সরকার দাবি করে তাদের ৩২-৩৩ বিলিয়ন ডলার রিজার্ভ আছে। বৈদেশিক রিজার্ভ থেকে ২ বিলিয়ন ডলার খরচ করে মানুষের ঘরে খাবার পৌঁছে দিতে পারতো। ঘরে খাবার পেলে মানুষ বাইরে বের হতো না। এতো হারে আক্রান্ত হতো না।
ইকবাল হাসান বলেন, আমি এখনো মনে করি এই পরিস্থিতি থেকে বের হওয়ার সময় এখনো আছে।
এই প্রতিবেদককে তিনি বলেন, এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে সবকিছু খুলে দিয়েছেন। জীবন চলে গেলে জীবন ফিরে আসে না কিন্তু জীবিকা গেলে জীবিকা ফিরে পাওয়া যায়।
বিএনপির এই নীতিনির্ধারক বলেন, প্রথমত, বাস ছাড়াই উচিত হয়নি। আর দ্বিতীয়তঃ বাস ভাড়া বাড়াতে হবে কেন। সরকার সবকিছু একা করতে গিয়ে লেজেগোবরে করে ফেলেছে। সম্পাদনা: ইকবাল খান
![]()