,
শিরোনাম:

কোরানীগঞ্জে আ. লীগ নেতা আপেলের দাপট

নিজস্ব প্রতিবেদক:  ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতারা পালিয়ে গেলেও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন কেরানীগঞ্জের আওয়ামী লীগ নেতা আপেল মাহমুদ। স্থানীয় এক বিএনপি নেতার যোগসাজসে এলাকায় তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। পাশাপাশি দলীয় কর্মীদের একত্রিত করে গোপন বৈঠক করছেন। সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন বলে অভিযোগ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয় সূত্র বলছে, সম্প্রতি বিএনপি ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করেছেন এই আপেল মাহমুদ। বিভিন্ন সময় আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের নিয়ে এলাকায় মহড়া দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাছাড়া স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাদা আদায়সহ নানা অপরাধকান্ড ঘটালেও পুলিশ অজ্ঞাত কারণে তাকে গ্রেপ্তার করছেনা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অবিলম্বে ফ্যাসিস্ট আপেল মাহমুদকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

 

Loading