বিএনপি চেয়ারপারসনের সাজা স্থগিতের সময় বৃদ্ধি নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রতিক্রিয়ায় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই দাবি জানান।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, সরকারি আদেশে চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার বাইরে যাওয়া নিষিদ্ধ করাটা অমানবিক । সুচিকিৎসার জন্য প্রয়োজনে তিনি যাতে বিদেশে যেতে পারেন সে ব্যাপারে যে বিধি নিষেধ সেটা প্রত্যাহার করাটা মানবিক ।
নজরুল ইসলাম বলেন, আগের শর্তে সাজা আরও ৬ মাসের জন্য স্থগিত করে মুক্তির আদেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা মানবিক বাংলাদেশ চাই। তার সুচিকিৎসার জন্য প্রয়োজনে তাকে বাইরে নিতে হবে। তিনি যাবেন কি যাবেন না, যাওয়ার প্রয়োজন হবে কি হবে না সেটা ভিন্ন কথা। কিন্তু সরকারি আদেশে তার বাইরে যাওয়া চিকিৎসার জন্য নিষিদ্ধ করাটা অমানবিক।
বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ ও প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন করেন বিএনপির এই নেতা।
তার সঙ্গে ছিলেন সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, শাম্মী আখতার, ইয়াসমীন আরা হক, পিয়ারা মুস্তফা, শামসুন্নাহার ভুঁইয়াসহ অনেকে ।
![]()