,
শিরোনাম:

মিয়ামির ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৬, এখনো নিখোঁজ ১০৯ জন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ২৪ জুন ধসে পড়া ভবন থেকে মঙ্গলবার আরো আটজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে ঘটনার ১২ দিন পার হলেও ঐ ভবনের মধ্যে আটকে পড়া ১০৯ জনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। রয়টার্স

Thank you for reading this post, don't forget to subscribe!

এদিকে মিয়ামিতে ইতোমধ্যেই প্রথম ক্যাটাগরির হারিকেনে পরিণত হয়েছে ঝড় এলসা। এর প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে মিয়ামিতে। এনিয়ে মিয়ামি-ডাড শহারের মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেন, ঝড়ের প্রভাবে বড় ক্রেন দিয়ে ধ্বংসাবশেষ সরানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এর কারণে সমগ্র উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। বিবিসি

এখন পর্যন্ত ১২৪ টন ধ্বংসাবশেষ সরানো হয়েছে ঘটনাস্থল থেকে। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অংশ পরবর্তী তদন্তের জন্য পাঠানো হয়েছে। সম্পাদনা : মোহাম্মদ রকিব

 

Loading