,
শিরোনাম:

মিরপুর বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে এসে সাবেক স্বামীর হাতে স্ত্রী খুন

মিরপুর বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে এসে সাবেক স্বামীর হাতে খুন হয়েছেন স্ত্রী।রোববার (১ জানুয়ারি) বিকেলে বোটানিক্যাল গার্ডেনে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ বলছে, চার মাস আগে ইমোতে পরিচয় হয় তাদের। বিয়ের পর আবার ছাড়াছাড়িও হয়ে যায়। পরে আবার সম্পর্ক ঠিক করতে আজ দেখা করেন। তবে কথা কাটাকাটির এক পর্যায়ে ফল কাটার ছুরি দিয়ে গলায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তুলি নামের ২৫ বছর বয়সী ওই তরুণী।

এ বিষয়ে ওসি আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘটনাটি ঘটে বেলা ৫টার দিকে। লাশ উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আটক করা হয়েছে।

 

Loading