,
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

 নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ৮নং বালুভরা ইউনিয়নের কোমারপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমানের (৭৩) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৮শে মে) সকাল আনুমানিক ১১:৩০ মিনিটের দিকে স্ট্রোকজনিত কারণে তিনি নিজ বাড়িতে মারা যান এবং (২৯শে মে) শুক্রবার সকাল ১০টায় মরহুমের গ্রামের বাড়ি কোমারপুরে নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় বদলগাছী থানা পুলিশ সদস্যরা তাকে গার্ড অফ অনার প্রদান করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, লুৎফর রহমান বৃহস্পতিবার (২৮শে মে) ঈদের নামাজ আদায় ও কুরবানির পশু জবাইয়ের পর তার নিজ বাড়িতে কাজ করার সময় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন পরে তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারা তার মৃত্য নিশ্চিত করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ও তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, বদলগাছী থানার ওসি (তদন্ত) মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান তার গ্রাম তথা পুরো উপজেলা এলাকায় একজন সজ্জন, পরোপকারী ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading