,
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে এনআরডিএ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন কর্মসূচি

মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ-

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছি উপজেলার এনআরডিএ ফাউন্ডেশন গোবরচাঁপা হাট শাঁখার উদ্যোগে গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় আজ ২৮শে জুন ৩:০০ ঘটিকায় এনআরডিএ ফাউন্ডেশন গবর অফিস কক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

উক্ত কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নজিবর রহমান, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন এনআরডিএ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও গোবরচাঁপা হাট হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ হেলাল হোসেন উপজেলা বিএনপির নেতা ও ফাউন্ডেশনের সদস্য আবু রায়হান গিটার, আসমা বেগম সদস্য, লায়লা আক্তার সদস্য, মাহবুব আলম সদস্য, সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

উক্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও কর্মসুচি অনুষ্ঠানে ১৬০ জন রোগীকে চক্ষু সেবা চিকিৎসা প্রদান করেন এবং তার মধ্যে ২৯ জনকে গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ছানি অপারেশনের জন্য ফাউন্ডেশন এর নিজ পরিবহনে নিয়ে যান।

Loading