মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ-
Thank you for reading this post, don't forget to subscribe!নওগাঁর বদলগাছি উপজেলার এনআরডিএ ফাউন্ডেশন গোবরচাঁপা হাট শাঁখার উদ্যোগে গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় আজ ২৮শে জুন ৩:০০ ঘটিকায় এনআরডিএ ফাউন্ডেশন গবর অফিস কক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
উক্ত কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নজিবর রহমান, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন এনআরডিএ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও গোবরচাঁপা হাট হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ হেলাল হোসেন উপজেলা বিএনপির নেতা ও ফাউন্ডেশনের সদস্য আবু রায়হান গিটার, আসমা বেগম সদস্য, লায়লা আক্তার সদস্য, মাহবুব আলম সদস্য, সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
উক্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও কর্মসুচি অনুষ্ঠানে ১৬০ জন রোগীকে চক্ষু সেবা চিকিৎসা প্রদান করেন এবং তার মধ্যে ২৯ জনকে গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ছানি অপারেশনের জন্য ফাউন্ডেশন এর নিজ পরিবহনে নিয়ে যান।
![]()