৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩
শিরোনাম:

তথ্যমন্ত্রী নিজেদের ব্যর্থতা ঢাকতেই মিথ্যাচার করছেন : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব বলেন, তারা সম্পূর্ণরূপে করনা মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন এটা ঢাকার জন্যই এ সমস্ত মিথ্যাচার করছেন । সমগ্র জাতি নয় গোটা বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে বাংলাদেশে করোনা মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল না। এ কারণে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীনা বিশেষজ্ঞ যারা এদেশে এসেছিলেন তারাও বলেছেন এটা প্রতিরোধের কোনো পরিকল্পনা ছিল না। এটা শুধু সাধারণ মানুষ বা বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন কত মানুষ আছেন যারা টেস্ট করাতে পারছেন না । টেস্ট করতে গিয়ে ওখানে মারা গেছেন। অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে।

তিনি বলেন, নেতাকর্মীদের ত্রান বাধা দেয়া হচ্ছে এ বিষয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব তিনি বলেন, আমরা স্পষ্ট ভাবে বলেছি কোথায় কোথায় বাধা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার উত্তরার নিজ বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা বলেন।

Loading