৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩
শিরোনাম:

বিএনপি কখনও মাথা নত করেনি, জয়ী হবে এবং ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়াবে : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক : দলটির মহাসচিব আরো বলেন, বিএনপি লড়াই ও সংগ্রাম করছে এবং আমরা বিশ্বাস করি বিএনপি উঠে দাঁড়াবে। গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করবো এবং সব ধরনের সংকট মোকাবেলা করে আমরা জয়ী হবো। মির্জা ফখরুল বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার অত্যাচার, নির্যাতন করছে। নেতাকর্মীদের নামে অসংখ্য মামলা, গুম, হত্যা করছে। সিলেটের ইলিয়াস আলীকে গুম করে দিয়েছে। যার কোনো হদিস নেই আজও।

Thank you for reading this post, don't forget to subscribe!

কোরবানির ঈদে ব্যাপক সংক্রমণের আশঙ্কা করে তিনি বলেন, নেতাদের অনুরোধ করবো সরকার কি করছে না করছে এটা দেখার দরকার নেই। তারা যা করছে তা তারা করুক।

ফখরুল আরো বলেন, কেউ শান্তিতে নেই স্বস্তিতে নেই। সব জায়গাতে এই ভাইরাসের আতঙ্ক কাজ করছে। বাংলাদেশের দুর্ভাগ্য, এই সরকার দুর্নীতি করে স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলেছে, ভঙ্গুর করে দিয়েছে।

তিনি বলেন, ৬ হাজার টাকার অক্সিজেন এখন ৩৪/ ৩৮ হাজার টাকা হয়েছে। মাক্স, সেনিটাইজারসহ প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে যাচ্ছে। নিয়ন্ত্রণ করার সরকারের কোনো উদ্যোগ নেই।

রোববার সিলেট সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফোরাম রোগীদের চিকিৎসা, ডাক্তার নার্সসহ এ্যাম্বুলেন্স সার্ভিস ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।

Loading