৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২২
শিরোনাম:

সরকার মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো কেড়ে নিয়েছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব আরো বলেন, এদেশের মানুষ গরু-ছাগলের খোয়ার না তারাও মানুষ। সে মনে করে এই ঘরের মধ্যে মানুষ বন্দি থাকলে আমার বিরুদ্ধে কোনো কথা বলবে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

রিজভী বলেন,’বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করছে।এটি আজকে বর্তমান সরকার কেড়ে নিয়েছে। আজকে যদি আপনারা মত প্রকাশের জন্য ফেসবুকে কিছু লেখেন দিনে রাতে যেকোন সময় সাদা পোশাকধারীরা আপনাকে তুলে নিয়ে যাবে।আজকে ভোটের অধিকার নেই।আজকে কথা বলার অধিকার নেই।মানুষের গণতান্ত্রিক যে অধিকার গুলো রয়েছে সব কেড়ে নেয়া হয়েছে।

বিএনপির এই মুখপাত্র বলেন,’বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ছিল বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।গণতন্ত্র হত্যা করছিলো আজকে যারা ক্ষমতায় আছে তাদেরই পূর্বপুরুষেরা তারা সেই সময়ে এই কাজগুলো করেছিলেন।

রিজভী আরও বলেন,’ জিয়াউর রহমানের আরো একটি কাজ ছিল উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি। দুই একটা ফ্লাইওভার করে আওয়ামী লীগের নেতারা পকেট ভারি করে কানাডায় বাড়ি বাড়াবেন সেকেন্ড হোম করবেন মালয়েশিয়ায় এটা জিয়াউর রহমানের নীতি ছিলনা।

বুধবার সকালে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর আড়িয়াল খাঁ বিলে জলাশয়ে মৎস অবমুক্ত করে রিজভী এ কথা বলেন।মৎস্যজীবী দল মুন্সিগঞ্জ উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজক।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু,মৎসজীবি দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব,সদস্য সচিব আব্দুর রহিম,মৎস্যজীবী দল মুন্সিগঞ্জ জেলার সদস্য সচিব আলমগীর হোসেন সামি প্রমুখ।

Loading